মীলাদ ও কিয়াম

আশেকে রাসূলের চোখে মীলাদ ও কিয়াম - দুরূদ ও ছালাম: মীলাদ ও সীরাতে রাসূল সা. -এর অপূর্ব সমন্বয়

মীলাদ ও কিয়াম

In Stock

Original price was: ৳ 900.Current price is: ৳ 780.

In Stock
Add to Wishlist
Add to Wishlist

Did you like this product? Add to favorites now and follow the product.

Add to Wishlist
Add to Wishlist

“মীলাদ ও কিয়াম”—আশেকে রাসূল ﷺ-এর হৃদয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাকে আরও গভীর করে তোলার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। মীলাদ, সীরাতে রাসূল ﷺ, দুরূদ ও সালাম এবং নবীপ্রেমের বিভিন্ন দিককে একসঙ্গে তুলে ধরে বইটি পাঠককে নিয়ে যায় প্রিয় নবী ﷺ-এর পবিত্র জীবন ও শুভাগমনের স্মৃতির কাছে।

গ্রন্থে রয়েছে নূরে মুহাম্মদী ﷺ, নবীজি ﷺ-এর শুভাগমনের পূর্ববর্তী আরবের অবস্থা, পবিত্র জন্ম ও জন্মকালীন ঘটনাবলি, সাহাবায়ে কেরাম ও তাবেঈনের নবীপ্রেম, উম্মতের ভালোবাসা এবং সৃষ্টিজগতের রাসূল ﷺ-এর প্রতি আদব ও আনুগত্যের বিভিন্ন দৃষ্টান্ত।

এর পাশাপাশি মীলাদ শরীফ, কিয়াম, দুরূদ ও সালাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মুহাদ্দিস ও ইমামগণের মতামত ও আলোচনা তুলে ধরা হয়েছে। শেষের অধ্যায়গুলোতে “ইয়া নবী সালামু আলাইকা”, “ইয়া রাসূলুল্লাহ”, ঈদে মীলাদুন্নবী ﷺসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা নিয়েও আলোচনা রয়েছে।

যারা রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি গভীর ভালোবাসা, আদব ও মুহাব্বাতকে হৃদয়ে আরও জাগ্রত করতে চান এবং মীলাদ ও কিয়াম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে আগ্রহী, তাদের জন্য “মীলাদ ও কিয়াম” হতে পারে হৃদয়ছোঁয়া একটি পাঠ।

মুহাব্বাতে রাসূল ﷺ—যে ভালোবাসা ঈমানের সৌন্দর্যকে আরও পূর্ণ করে।

 

সূচিপত্র

🔸 প্রথম অধ্যায় (সৃষ্টি পর্ব) সৃষ্টিতে প্রথম যিনি
১ম পরিচ্ছেদ: সৃষ্টির সূচনায় নবী মুহাম্মদ (স.)
২য় পরিচ্ছেদ: শপথ গ্রহণ ও শুভ সংবাদ প্রদান
৩য় পরিচ্ছেদ: যুগ যুগান্তরে নূরে মুহাম্মদী (স.)

🔸 দ্বিতীয় অধ্যায় (শুভাগমনপূর্ব অবস্থা)
১ম পরিচ্ছেদ: নবী (স.)-এর শুভাগমনের পূর্বে আরবের অবস্থা
২য় পরিচ্ছেদ: পাদ্রী বহিরার তারকা দেখে মক্কায় আগমন
৩য় পরিচ্ছেদ: খাঁজা আব্দুল্লাহর পেশানীতে নূরে মুহাম্মদীর প্রকাশ

🔸 তৃতীয় অধ্যায় মিলাদ পর্ব (নবী কারীম (স.)-এর পবিত্র শুভাগমন)
১ম পরিচ্ছেদ: মহানবী (স.)-এর শুভাগমন মুহুর্তে অলৌকিক ঘটনাবলী
২য় পরিচ্ছেদ: নবীজি (স.)-এর পবিত্র নাম রাখা
৩য় পরিচ্ছেদ: নবী (স.) পৰিত্ৰ জন্ম হাতি সালে
৪র্থ পরিচ্ছেদ: নবী (স.)-এর জন্মের সময় প্রাণীদের ভাষা খুলে যায়

🔸 চতুর্থ অধ্যায় (নবী (স.)-এর পবিত্র জন্ম)
১ম পরিচ্ছেদ: নবী (স.)-এর পবিত্র জন্ম
২য় পরিচ্ছেদ: নবী (স.)-এর পবিত্র জন্মস্থানের বিবরণ

🔸 পঞ্চম অধ্যায় (নবী (স.)-এর মুহাব্বাত এবং ভালবাসা)
১ম পরিচ্ছেদ: নবী কারীম (স.)-এর প্রতি মুহাব্বাত
২য় পরিচ্ছেদ: নবী (স.)-এর প্রতি সৃষ্টিকূলের ভালোবাসা..
৩য় পরিচ্ছেদ: সহাবীগণের নবী প্রেম
৪র্থ পরিচ্ছেদ: তাবেঈনের নবী প্রেম
৫ম পরিচ্ছেদ: উম্মতের নবী প্রেম
৬ষ্ঠ পরিচ্ছেদ: নবী প্রেমের কতিপয় দৃষ্টান্ত
৭ম পরিচ্ছেদ: নবী (স.)-এর প্রতি পশু-প্রাণীদের আদব
৮ম পরিচ্ছেদ: নবী (স.)-এর প্রতি জ্বড়জগতের আনুগত্য
৯ম পরিচ্ছেদ: নবী (স.)-এর সাথে বেআদবীর পরিণামফল

🔸 ষষ্ঠ অধ্যায় (প্রচলিত মিলাদ ও বিদ’আত)
১ম পরিচ্ছেদ: বিদ’আত নিয়ে বিশ্লেষণ
২য় পরিচ্ছেদ: মিলাদ নিয়ে বিশ্লেষণ
৩য় পরিচ্ছেদ: মিলাদ সম্পর্কে মুহাদ্দিস ও ইমামগণের অভিমত
৪র্থ পরিচ্ছেদ: মিলাদের প্রবর্তক নিয়ে নানা কথা
৫ম পরিচ্ছেদ: মুসলিম বিশ্বে মিলাদ শরীফ

🔸 সপ্তম অধ্যায় (মিলাদ শরীফে ক্বিয়াম)
১ম পরিচ্ছেদ: মিলাদ শরীফে কিয়াম
২য় পরিচ্ছেদ: কিয়াম জায়েয সম্পর্কে আলেমগণ যা বলেন

🔸 অষ্টম অধ্যায় (দুরূদ ও ছালাম)
১ম পরিচ্ছেদ: দুরূদ ও ছালাম
২য় পরিচ্ছেদ: মিলাদুন্নবী (স.)-এর উপরে লিখিত বই-পুস্তকসমূহ

🔸 নবম অধ্যায় (হুলিয়া শরীফা)
১ম পরিচ্ছেদ: নবী (স.)-এর (হুলিয়া) দেহ মুবারকের বিবরণ
২য় পরিচ্ছেদ: মুবারক দেহাবয়বের পূর্ণাঙ্গ বিবরণ
৩য় পরিচ্ছেদ: নবী (স.)-এর হস্ত মুবারক দ্বারা অন্যকে ধন্য করা

🔸 দশম অধ্যায় (কতিপয় মাসআলার সমাধান)
১) ইয়া নবী সালামু আলাইকা” বলা
২) নবী (স.)-এর শ্রদ্ধেয় পিতা-মাতা
৩) ঈদে মিলাদুন্নবী (স.)
৪) ইয়া রাসূলুল্লাহ বলা
৫) বালাগাল উলা পড়া

🔸 একাদশ অধ্যায়
১) মিলাদ শরীফ পাঠের নিয়ম

Authorড. মুফতি মুহাম্মদ কাফীলুদ্দিন সরকার সালেহী
Publisherরিয়াদুল জান্নাহ প্রকাশনী

ড. মুফতি মুহাম্মদ কাফীলুদ্দিন সরকার সালেহী

এই লেখক সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই যোগ করা হবে।

রিভিউ এবং রেটিং

0.00
0 Ratings
0
0
0
0
0

রিভিউ লিখুন