আশ-শিফা (১ ও ২ খন্ড)

[মুস্তফা ﷺ'র অধিকার ও মর্যাদা বর্ণনায় হৃদয়ের আরোগ্য], আশ-শিফা বিতা'রীফি হুকুকিল মুস্তফা

আশ-শিফা (১ ও ২ খন্ড)

2 customer reviews
Out of stock

Original price was: ৳ 2,000.Current price is: ৳ 1,150.

Add to Wishlist
Add to Wishlist
Out of stock

Did you like this product? Add to favorites now and follow the product.

Add to Wishlist
Add to Wishlist

Description

আশ-শিফা বিতা’রীফি হুকুকিল মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সীরাতে রাসূলের উপর অনবদ্য গ্রন্থ। নবীজির শ্রেষ্ঠত্ব ও গুণাবলী নিয়ে ইতিহাসে অনেক কিতাব রচনা হয়েছে। কিন্তু “আশ শিফা” -এর মতো কিতাব বোধহয় আজ অবধি রচনা হয়নি। কিতাবটিতে নবীজির মুহব্বত উপচে পড়ে প্রতিটি অক্ষর আর শব্দের গাঁথুনিতে। এই কিতাবের লেখক আল্লামা কাযী আয়ায (র) [৪৭৬ হিজরী/১০৮৩ খ্রি-৫৪৪ হিজরী/১১৪৯ খ্রি] ছিলেন হিজরী পঞ্চম শতকের শ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকীহগণের অন্যতম।

হযরত মোল্লা আলী কারী রহমাতুল্লাহি আলাইহি বলেন- “আমি যখনই ‘শিফা’ গ্রন্থটি দেখি তখন পবিত্র গুণাবলির অধিকারী সত্তা মহান নবীর সর্বোত্তম প্রশংসা দেখতে পাই।”

হযরত আল্লামা আহমদ শিহাব উদ্দিন খাফাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন-
“সালফে সালেহীনের মতে, ‘আশ-শিফা’ গ্রন্থের পাঠ রোগের প্রতিষেধক এবং জটিলতার সমাধান। এটা পরীক্ষিত বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতে এটার দ্বারা ডুবে যাওয়া, পুড়ে যাওয়া এবং মহামারীর মতো ব্যাধি হতে মুক্তি মেলে। সঠিক ও বিশুদ্ধ আস্থা থাকলে মনের আকাঙ্ক্ষাও পূরণ হয়।’ [নাসীমুর রিয়াজ খন্ড: ১, পৃষ্ঠা: ৫২]

প্রথিতযশা ইতিহাসবিদ আল্লামা মুস্তাফা বিন আব্দুল্লাহ (যিনি হাজি খলিফা নামে প্রসিদ্ধ) বলেন-
“এটা অনেক উপকারী গ্রন্থ; ইসলামের ইতিহাসে এমন আর কোনো গ্রন্থ রচিত হয়নি। আল্লাহ তা’আলা গ্রন্থকারের প্রচেষ্টার প্রতিদান দান করুক এবং তাঁকে তাঁর করুণা ও অনুকম্পা দ্বারা সিক্ত করুক।” [কাশফুজ জুনুন, খন্ড: ২, পৃষ্ঠা: ১০৫৩]

Authorইমাম কাযী আয়ায (রহ.)
Translatorমাওলানা মুহাম্মদ আব্দুল মজীদ
Publisherসনজরী পাবলিকেশন
Edition2017
Number of Pages1370

সূচিপত্র দেখতে > এখানে ক্লিক করুন (PDF)

ইমাম কাযী আয়ায (রহ.)

এই লেখক সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই যোগ করা হবে।

রিভিউ এবং রেটিং

5.00
2 Ratings
2
0
0
0
0
  1. Ahmadullah Abrar
    August 19, 2025
    আলহামদুলিল্লাহ, আশ শিফা বইটি আমার সংগ্রহে আছে। বইটির গভীর গবেষণা আর হৃদয়স্পর্শী ভাষা আমাকে মুগ্ধ করেছে। নবিজির শারীরিক-চারিত্রিক গুণাবলী, মুজিজা, তাঁর প্রতি ঈমানের দাবি—সবই এখানে এত প্রাণবন্তভাবে বর্ণিত যে, পড়তে পড়তে বারবার প্রাণ জুড়িয়ে গেছে। ❤️ একজন মুসলিম হিসেবে নবিজিকে জানা, ভালোবাসা ও সম্মান করার শিক্ষা এই বই থেকে পেলাম—যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।
  2. Mohammad Fahim
    August 11, 2025
    Good book. Must read.

রিভিউ লিখুন